বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় ১২ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | নভেম্বরের ২৪ ও ২৫ তারিখে সৌদি আরবের জেদ্দা শহরে বসবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। এবারের নিলামে উঠছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম।

যাদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং বাকি ২০৮ জন বিদেশি ক্রিকেটার।

আইপিএল কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা ক্রিকেটারদের নাম। যেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১২ জন বাংলাদেশি রয়েছেন। যদিও নাম দিয়েছিলেন ১৩ জন। তালিকায় আছেন আইপিএলে বাংলাদেশের দুই পুরনো মুখ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আছেন রিশাদ হোসেন, নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটারও।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের (২ কোটি রুপি)। ১ কোটি রুপি ভিত্তিমূল্য থাকছে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। আর বাকিদের ভিত্তিমুল্য ৭৫ লাখ রুপি।

এবারের আইপিএলে প্রথমবার দেখা যেতে পারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে। কারণ ক্যারিয়ারের শেষবেলায় নিলামে নাম লিখিয়েছেন এই ৪২ বছর বয়সী কিংবদন্তি পেসার। সবমিলিয়ে এবার ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ২০৪টি স্লট পূরণ করবে, যাদের মধ্যে দল পাবেন ৭০ জন বিদেশি ক্রিকেটার।

আইপিএল নিলামের শর্টলিস্টে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা: মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০