বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজ বাড়িতে ঘুমের মধ্যেই নবাগত নায়িকার রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক: বিনোদন অঙ্গনে নবাগত মুখ সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলার ছোট বোন রুকসানা।

‘আরাবি রহমান’ নামে রুপালি পর্দায় অভিষেক করার কথা ছিল মেঘলার। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

মৃত্যুর খবর নিশ্চিত করে ছোট বোন রুখসানা জানান, দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা। সেখানেই মারা যান তিনি।

রুখসানা বলেন, রাতে ঘুমানোর আগে আপু বলেছিল তার পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি। শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কিশোরগঞ্জে জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা মেঘলার। ঢাকার শ্যামলী বসবাস করতেন তিনি। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন ঢাকায়। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্তও হয়েছিলেন। তবে নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই চলে গেলেন তিনি অনন্ত যাত্রায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!