বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময়

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: কামরুন্নাহার, ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: হায়াত আলী, ডা. মুজিব রুবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, ঘোনা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, তারালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু দাউদ, সন্ন্যাসীর চক ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক সফিকুল ইসলাম প্রমুখ।

সভায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি ফিস নীতিমালা-২০২৪ অনুযায়ী সেশন চার্জসহ ভর্তি ফি ৫০০ টাকা ও টিউশন ফিস নীতিমালা-২০২৪ অনুযায়ী টিউশন ফিসসহ অন্যান্য ফিস নিতে হবে। সরকারি নীতিমালা বহির্ভুতভাবে শিক্ষার্থীদের নিকট থেকে কোন অর্থ আদায় করা যাবে না।

সভায় কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মাদ্রাসা সমিতির সাধারণ সম্পাদক শফিউল্লাহসহ উপজেলার সাতটি কলেজ, চল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় ও পচিশটি মাদ্রাসার প্রধান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!