বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৭ জুলাই ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোয়েলের বদভ্যাস ফাঁস করলেন রঞ্জিত মল্লিক

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বিভিন্ন ছবিতে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। তবে টলিগঞ্জের এই মিষ্টি অভিনেত্রী বদভ্যাস কী জানেন? একবার বাবা রঞ্জিত মল্লিকই ফাঁস করেছিলেন সেই রহস্য।

কোয়েল মল্লিকের জন্মদিন বলে কথা। শুক্রবার সকাল থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয় তার একাধিক ছবি থেকে পোস্ট। কখনও সামনে উঠে আসে পুরোনো সাক্ষাৎকার, কখনও আবার তার ছবির গান, ভক্তরা নিজের মতো করে শুভেচ্ছা জানিয়ে চলেছেন অভিনেত্রীকে।

জিবাংলার টক শো অপুর সংসার-এ একবার রঞ্জিত মল্লিকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কোয়েল মল্লিক। সেখানেই শ্বাশত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রঞ্জিত মল্লিক জানান, কোয়েল বড্ড দেরি করে।

শোনা মাত্রই প্রতিবাদ করে ওঠেন কোয়েল। যদিও হাসতে-হাসতে রঞ্জিত মল্লিক জানান, না, তিনি এক দোষ কোয়েল মল্লিককে দিতে চান না। এই স্বভাব কোয়েল পেয়েছেন তার মায়ের কাছ থেকেই।

নিসপাল রানের সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালোই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। টলিউডে পা রাখার পর একাধিক বার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সকলে নজরের কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী।

তবে পর্দার কোনও হিরোকে ব্যক্তিগত জীবনে মনে ধরেনি কোয়েলের বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক রানেকে। ভেতর ভেতর বাড়তে থাকে সম্পর্ক। একে অন্যের প্রতি ভাল লাগা অনুভব করার পর থেকেই এগোতে থাকে তাদের গল্প।

একাধিকবার সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছিলেন তাদের প্রথম ডেটিং রায়চক থেকে একসঙ্গে ফেরা। তারপর থেকেই শুরু পথচলা। এখন এক সন্তান, রানে ও পরিবার নিয়ে বেশ আছেন সেলেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০