বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক: বলটা স্লোয়ার দিয়েছিলেন তাসকিন আহমেদ। অফস্ট্যাম্পের ওপরেই ছিল বলটা। ড্রাইভ করতে গিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন কেমার রোচ। বল ততক্ষণে ব্যাট ছুঁয়ে গেছে। মাঝ ব্যাটে লেগে উঠে যায় বলটি। মিড অফে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের মাথার ওপর দিয়ে চলে যেতে লাগছিল বলটি।

কিন্তু মিরাজ বলটাকে যেতে দিলেন না। চিতার মত ক্ষিপ্র গতিতে লাফ দিয়ে উঠে এক হাতে ক্যাচটি ধরলেন তিনি। সে সঙ্গে সমাপ্তি ঘটলো ক্যারিবীয় ইনিংসের। ১৫২ রানে অলআউট হলো তারা। শুধু তাই নয়, ক্যারিয়ারে সেরা বোলিং ফিগারের মালিক হয়ে গেলেন তাসকিন আহমেদ।

অ্যান্টিগা টেস্টের আগে তাসকিন আহমেদ টেস্টে কখনো ৫ উইকেটই পাননি। সেই তিনি অ্যান্টিগায় প্রথমবারের মতো ৫ উইকেট নিলেন এবং সেটা নিয়ে গেলেন ৬ উইকেটে। নিঃসন্দেহে তাসকিনের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এটা।

ম্যাচ শেষে ১৪.১ ওভার বল করে একটি মেডেন নেন তাসকিন। ৬৪ রান দিয়ে নিলেন ৬ উইকেট। এর আগে টেস্টের এক ইনিংসে তাসকিনের সেরা বোলিং ছিল ৩৭ রানে ৪ উইকেট। এবার একাই নিয়ে নিলেন ৬ উইকেট।

ক্যারিয়ারে এখনো পর্যন্ত ১৬তম টেস্ট খেলছেন তাসকিন। উইকেট নিয়েছেন ৪২টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!