বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ নভেম্বর ২০২৪, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের নামে কেন নালিশ দেবেন পরীমনি

বিনোদন ডেস্ব: বর্তমানে সন্তানসহ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি পিরোজপুরে গেছেন পরীমনি। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই যাওয়া। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সেই মুহূর্তগুলো ধারণ করে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন পরীমনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পরীমনি তার ফেসবুক পেজে একটা ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে এক ঝাঁক শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে এসেছে। পরীমনি তাদের সঙ্গে কথা বলেন।

ভিডিওতে পরীমনি বলেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করবো।’

তারপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। বিদায় বেলায় পরীমনি বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’

এই ভিডিও পোস্ট করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।

শিক্ষার্থীদের নামে কেন নালিশ দেবেন পরীমনি
এই পোস্টে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা খুব প্রশংসা করছেন। নাজু সরোয়ার নামে একজন লিখেছেন, চমৎকার ভিডিও, অসাধারণ ভিডিও। খুব ভালো লাগলো। আপনার ভিডিও সব সময় ভালো লাগে। এগিয়ে যান সকলের ভালোবাসা সাথে নিয়ে। অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনার এই পরিবারের জন্য। সকলের সুস্থতা কামনা করছি। শুভকামনা সকল নতুন বন্ধুদের জন্য। হিংসা বা খারাপ প্রতিদ্বন্দ্বিতা নয়, আমরা সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাব।

এদিকে নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে পিরোজপুরে ওই বাড়িতে থাকছে নানান আয়োজন। এরই মধ্যে ভিডিও পোস্ট করে পরীমনি জানিয়েছেন, মাটির চুলায় নিজ হাতে রান্না করছেন তিনি। নিশ্চয়ই প্রথাগত নিয়মে দোয়ার আয়োজনও থাকবে। বাড়ির মানুষের জন্য পায়েস রান্না করবেন তিনি, জানিয়েছেন সেকথাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০