বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যান্সার আক্রান্ত কোচকে ম্যাচসেরার অর্থ দিলেন বিজয়

স্পোর্টস ডেস্ক: বিপিএল নিয়ে আপনি এখন বলতেই পারেন, রাত যত গভীর হয়, বিপিএল ততই জমে ওঠে। চট্টগ্রামের ওপেনার তানজিদ তামিম যেমনটা বলছিলেন, রাতের ম্যাচে ঠিকই রান ওঠে। গতকালের সেই কথার প্রতিফলন দেখা গেল পরের ম্যাচেই। ফরচুন বরিশাল স্কোরবোর্ডে জমা করেছে ১৮৭ রান। সেটা আবার খুলনা টপকে গিয়েছে ১৮ ওভারেই। এভিন লুইসের বিধ্বংসী ফিফটির পর আনামুল হক বিজয়ের ৬৩ রানের ইনিংসে খুলনা পেয়েছে সহজ জয়।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক বিজয়। তবে এদিন পুরস্কারের অর্থ নিজের কাছে রাখেননি তিনি। পুরস্কারের অর্থ দান করেছেন দেশীয় ক্রিকেটের পরিচিত কোচ জাফরুল এহসানকে। একসময় মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাদমান ইসলাম, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, ইসাসির আলী চৌধুরীদের নিয়ে গড়া বয়সভিত্তিক দলের কোচ ছিলেন।

বিসিএলে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে শিরোপাও জয় করেছিলেন জাফরুল এহসান। তবে এই মুহূর্তে তিনি আছেন মাঠ থেকে দূরে। হাসপাতালের বেডে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের এই কোচ। ম্যাচসেরার পুরস্কারটা সেই কোচের কাছেই তুলে দিয়েছেন আনামুল হক বিজয়।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বিজয় বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমাদের কথোপকথ হয়। আমাদের এহসান স্যার, তিনি এখন হসপিতালে আছেন। উনি ক্যান্সারের পেশেন্ট। তো আমরা চিন্তা করেছিলাম আমরা এই ম্যাচটা জিতবো এবং ওনাকে ডেডিকেট করবো। এবং যে উইনিং প্লেয়ার হবে আমাদের টিমে সেটা তাকে আমরা কন্ট্রিবিউট করবো। তো এটা (ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার) তাকে আমরা কন্ট্রিবিউট করছি অ্যাজ এ টিম।’

ম্যাচসেরা হলেও নিজের কৃতিত্ব নিতে নারাজ বিজয়। জানালেন এভিন লুইসের ইনিংসের সুবাদেই এমন জয়, ‘আপনারা তো লুইসের খেলা দেখলেন। আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারিং করেছি। আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ক্যারি করেছি। আফিফও তাই করেছে, আমরা শুধু দলকে… আগের দিনের মতো ফিল করেছি যে ৭-৮ করে লাগবে (ওভারপ্রতি রান)। কিন্তু খেলাটা আসলে পুরোটা ঘুরিয়ে দিয়েছে লুইস। অবশ্যই ১৯০ রান মিরপুরে তাড়া করা সহজ নয়। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা বদলে দিয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০