<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ এপ্রিল ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে কেমিক্যাল দিয়ে পাকানো ৮০০ কেজি আম বিনষ্ট, ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি থেকে কেমিক্যাল দিয়ে পাকানো ৮০০ কেজি আম পিকআপ ভর্তি করে ঢাকায় পাঠানোর সময় আটক পূর্বক বিনষ্ট করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পিকআপের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করা হয়। একই সাথে আমের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান মোড়লের ছেলে মাসুদ রানা (১৭) পিকআপ ভর্তি অপরিপক্ক আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ খবর পেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান চাঁপড়া বেইলি ব্রিজ সংলগ্ন আশাশুনি বাসস্ট্যান্ড থেকে পিকআপ ভর্তি আমগুলো জব্দ করেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দ্রব্য দিয়ে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নিক দিয়ে অপরিপাক্ক আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এসআই মহিতুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১০

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১১

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১২

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৪

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৫

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১৭

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

২০
error: Content is protected !!