বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সুপেয় পানির দাবিতে খালি কলসি নিয়ে মানববন্ধন

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির দাবিতে খালি কলসি নিয়ে মানববন্ধন করেছে স্থানীয় নারীরা।

বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেপাড়া গ্রামে বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষে ‘জল ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা একশনএইড এর সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে।

এসময় স্থানীয় নারীরা পানির খালি কলস নিয়ে বেড়িবাঁধে অবস্থান নেন। মানববন্ধনে তাঁরা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন।

বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।

উন্নয়নকর্মী ফুয়াদ মাহমুদ বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা হিমাদ্রী রাজ হিমু, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবক জাহিদ হাসান, বিশ্বজিত মন্ডল, তনুশ্রী মন্ডল, রুপা জোয়ারদ্দার, হামিদ হোসেন, শুভজীত সরকার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!