
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সহ-সভাপতি খোরশেদ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু প্রমুখ।
সভায় আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।
সভায় আলোচনা চলাকালে শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হট্টগোল শুরু হয়। এ সময় ত্রিবার্ষিক সাধারণ সভা মুলতবি ঘোষণা করা হয়।
সেই সাথে অতি দ্রুত পাঁচ সদস্যের একটি এ্ডহক কমিটি গঠন করে শ্রমিক সংগঠনের কার্ড যাচাই বাছাই পূর্বক নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সভা সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।
মন্তব্য করুন