
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীরা হলেন সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরি সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহ-সভাপতি মোঃ জিয়ারুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান বাবলু, কার্যকরি সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), কার্যকরি সদস্য মোঃ আবু হাসান, কার্যকরি সদস্য মোঃ নুরুজ্জামান জামু, কার্যকরি সদস্য শেখ শাহাজাহান আলী ও কার্যকরি সদস্য মোঃ দেলোয়ার হোসেন সুজন।
রবিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগপত্রে তারা বলেন, গত ২৯/১১/২০২৫ তারিখের সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির (রেজিঃ নং-১২৮০) ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়।
কিন্তু পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দমত কর্মকর্তাদের নিয়ে ০৯ (আট) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে শ্রম অধিদপ্তর, খুলনা হতে অনুমোদন নিয়ে আসেন। সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে বারবার অবগত করা হলেও তারা কর্ণপাত না করে সময়ক্ষেপণ করেছেন।
তাদের এই অসাংগঠনিক কর্মকান্ডের প্রতিবাদে কমিটি থেকে স্বেচ্ছায় ০৮ (আট) জন কর্মকর্তা পদত্যাগ করেন।
মন্তব্য করুন