<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুলাই ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় এখনও অনেক কম। দীর্ঘদিন স্বাস্থ্য খাতে পর্যাপ্ত জনবল নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে।

রোববার (২৬ জুলাই) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তি‌নি ব‌লেন, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হাসপাতালের ব্যবস্থাপনা সীমাবদ্ধতার মধ্যেও মোটামুটি সন্তোষজনক। তবে উপস্থিতি নিবন্ধনে (রেজিস্টার) নিয়মিত স্বাক্ষর না করার প্রবণতা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যার অধিক সক্ষমতায় উন্নীত করা হবে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্যাথলজি সেবা চালু করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুনভাবে গড়ে তোলা হবে।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। এছাড়া রান্নাঘর, বাথরুম ও রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও সরেজমিনে পরীক্ষা করেন।

এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুর ইসলাম, জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

১০

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

১১

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

১২

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

১৩

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

১৪

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

১৫

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

১৬

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

১৭

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

১৮

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৯

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

২০
error: Content is protected !!