বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুলাই ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন জেগে ওঠা কপোতাক্ষ নদের চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের সহযোগিতায় রাজ্জাক গাজী নদীর চরে বাঁধ নির্মাণ করে জমিটি ব্যক্তিমালিকানার দাবি করার চেষ্টা করছেন। এতে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রবিবার সরেজমিনে দেখা যায়, সম্প্রতি শিববাটি গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চরে প্রকাশ্যে মাটি কেটে সীমানা নির্ধারণের কাজ করছেন গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজ্জাক গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল।

স্থানীয়দের দাবি, এভাবে চর দখল চলতে থাকলে বর্ষা মৌসুমে নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, তাদের জমির সামনে জেগে ওঠা চর নিজেদের দাবি করে রাজ্জাক গাজী দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। কেউ বাধা দিতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তুলতে সাহস পাচ্ছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে রাজ্জাক গাজী বলেন, জেগে ওঠা চরটি আমাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। নদীভাঙনে জমিটি বিলীন হয়েছিল। বর্তমানে পুনরায় চর জেগে ওঠায় আমরা আমাদের নিজস্ব জমির অংশে বাঁধ নির্মাণ করছি।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরি বলেন, কপোতাক্ষ নদের চর দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারি সম্পত্তি বা নদীর চর অবৈধভাবে দখলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!