বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ জুলাই ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বছরজুড়ে লাইট-অ্যাকশন-ক্যামেরায় ব্যস্ত থাকতে হয় তার।ফিটনেসের রহস্য নিয়ে জয়া আহসান জানান, সচারচর জিমে যেতে চান না বা যাওয়া হয় না তার।
সিনেমার শুটিং শুরু হওয়ার মাসকয়েক আগে থেকে জিম করা শুরু করেন তিনি। তখন পিলাটিজ করে ক্যালরি ঝরান জয়া।
তবে মাঠঘাট, চাষের খেত তাকে সুস্থ রাখে, আনন্দে রাখে।

ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না।
কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’

সামাজিকমাধ্যমে জয়ার অনুরাগীরা জানেন, তার বাড়িতে হরেক রকমের সবজির চাষ হয়। খাবারের প্লেটেও সেই সবজির রাঁধা পদ থাকে। ফলে রাসায়নিক সারের ভীতি থাকে না। নিজে চাষ করে খাওয়াদাওয়ারই পক্ষপাতী জয়া।

তবে কালেভদ্রে যে বাইরের খাবার খান না, তা নয়। পিৎজা জয়ার খুবই পছন্দের খাবার। তা ছাড়া কিন্তু জাঙ্ক ফুডের প্রতি তেমন আগ্রহ নেই তার। বাড়িতে তৈরি সবজি দিয়ে রান্না খাবারই বেশি পছন্দ তার।

২০২৩ সালে কলকাতায় মুক্তি পায় কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’। সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পায়। তিন বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’। এতে ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!