বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ জুলাই ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত দলে নতুন মুখ পেসার মুশফিক হাসান।
এছাড়া ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক।

প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী।
মূলত লিটনদের ইনজুরিই ভাগ্য খুলে দিয়েছে উইকেটকিপার এই ব্যাটারের। চোটের কারণে ১৩ আগস্ট শুরু হওয়া ডারউইনের প্রথম টেস্টে লিটন খেলবেন না।
মূলত তার বিকল্প হিসেবেই জাকেরকে দলে নেওয়া হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে অভিষেকের পর জাকের এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে ৩৩৭ রান করেছেন।

এছাড়া সবচেয়ে বড় চমকের নাম সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার ২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। ৫ বছর পর আবারও টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ তার সামনে। এই ফরম্যাটে ৩০ ইনিংসে ব্যাট করে সৌম্যর রান ৮৩১। একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে চারটি হাফ সেঞ্চুরি।

এদিকে নাহিদ রানার ইনজুরির কারণে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন মুশফিক হাসান। এছাড়া ছুটি নেওয়া এবাদত হোসেনকেও ফেরানো হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে।

তরুণ ক্রিকেটার মুশফিকের জাতীয় দলে কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি। ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ২৮ ইনিংসে বল করে তার শিকার ৫৭ উইকেট। বেশ গতিতেও বোলিং করতে পারেন ২৩ বছর বয়সী এই তরুণ পেসার।

টেস্ট স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপরই শুরু হবে টেস্টের লড়াই।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০