বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ নভেম্বর ২০২৩, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নারিন

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই তিনি বেশি পরিচিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছরের ছোট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সেই ক্যারিয়ারের আজ ইতি টানলেন সুনীল নারিন।
ক্যারিবিয়ান জার্সিতে নারিন সবশেষ খেলেছিলেন চার বছর আগে। ২০১১ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই রহস্য স্পিনারের। ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। কেননা ৮ বছরে খেলেছেন কেবল ৬ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে শিকার করেছেন ১৬৫ উইকেট।

নারিনের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে বল হাতে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

আজ অবসরের ঘোষণা দিয়ে নারিন বলেন, ‘চার বছরের আগে আমি ইন্ডিজের হয়ে শেষবার খেলেছিলাম। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর গ্রহণ করছি। আমি স্বল্পভাষী মানুষ তবে ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন যারা আমাকে ক্যারিয়ার জুড়ে অঢেল সমর্থন জুগিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ’

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটকেও বিদায় দেওয়ার ঘোষণা দিয়েছেন নারিন। চলমান সুপার ফিফটি কাপেই ৫০ ওভারের ম্যাচ খেলতে শেষবারের মতো দেখা যাবে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৪

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৫

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৬

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৭

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৮

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৯

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১০

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

২০