বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জনসাধারণকে সম্পৃক্ত করে পুলিশি সেবার নির্দেশ ডিআইজির

ডেস্ক রিপোর্ট: খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক সাতক্ষীরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে পুলিশি সেবা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলার সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ দেন।

এসময় তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে আইনী সুরক্ষা প্রদানের পরামর্শ দেন।

রেঞ্জ ডিআইজি আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা, করণীয় ও বর্জনীয় তুলে ধরে যে কোন পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্বত রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জানমাল, সহায় সম্পত্তি, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে পুলিশী তৎপরতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন।

এর আগে ডিআইজি মোঃ রেজাউল হক সাতক্ষীরা পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে স্বাগত জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পরে তিনি জেলা পুলিশের বিশেষ ব্রিফিং, কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান সকল সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, ওসি ডিবি, পুলিশ পরিদর্শক (পিবিআই), পুলিশ পরিদর্শক (সিআইডি), আর.আই (পুলিশ লাইন্স) প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!