বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক মামলায় পুলিশ কর্মকর্তাসহ ২ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মাদক মামলায় পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন প্রামানিক ও তার সহযোগী মানিক দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া একই মামলার আরও একটি ধারায় তাদেরকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলার আরেক আসামি মাসুদ রানা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস প্রদান করা হয়েছে

বুধবার (২১ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিনের বাড়ি নওগাঁ জেলায়। সেই সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সুইপার মানিক দাস ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের বাদল দাসের ছেলে।

মানিক দাস বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ জুন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদকবিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা জানান, পীরগঞ্জ থানা পুলিশের এসআই হেলাল উদ্দিন তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সাপ্লাই করেন। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করে ডিবির সদস্যরা। পরে ঠাকুরগাঁও ডিবির একটি দল অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে।

পরে এ ঘটনায় ডিবির পরিদর্শক রূপ কুমার সরকার বাদী হয়ে আটক হেলাল ও মানিকের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

১০

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

১১

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

১২

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

১৩

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

১৪

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১৫

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১৬

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১৭

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৯

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

২০
error: Content is protected !!