বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, ‘এর অবমাননা অপরাধ’

আন্তর্জাতিক ডেস্ক: ঈদের দিন মসজিদের সামনে কোরআন পোড়ানোর অনুমতি দিয়ে সুইডেন যখন গোটা মুসলিম বিশ্বের নিন্দার তীরে বিদ্ধ হচ্ছে, ঠিক তখনই মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, অনেক দেশে না হলেও রাশিয়ায় কোরআন অবমাননা গুরুতর অপরাধ। এদিন মুসলিমদের পক্ষ থেকে একটি কোরআন শরিফ উপহারও পেয়েছেন রুশ প্রেসিডেন্ট।

গত বুধবার (২৮ জুন) বিভিন্ন দেশের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে রাশিয়াতেও। এদিন রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকার ঐতিহাসিক জুমা মসজিদ পরিদর্শন গিয়েছিলেন পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি।

এসময় রুশ প্রেসিডেন্টকে কোরআনের একটি কপি উপহার দেন প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করে ডারবেন্ট মিউজিয়াম প্রিজার্ভের পরিচালক ভেলি ফাতালিয়েভ বার্তা সংস্থা তাসকে বলেছেন, আমরা প্রেসিডেন্টকে পবিত্র মক্কা থেকে আনা একটি কোরআন উপহার দিয়েছি।
‍
মুসলিম প্রতিনিধিদের দেওয়া এই উপহার সানন্দে গ্রহণ করেন পুতিন। কোরআন হাতে নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, এটি মুসলিমদের কাছে একটি পবিত্র গ্রন্থ, যা অন্যদের কাছেও একইরকম হওয়া উচিত। আমরা সবসময় এই নিয়মে আবদ্ধ।

তিনি বলেন, আমরা জানি, কিছু দেশ ভিন্ন আচরণ করে। তারা মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে না। আর তারা এও বলে, এটি (কোরআন অবমাননা) কোনো অপরাধ নয়। কিন্তু আমাদের দেশে এটি আইন এবং সংবিধান উভয়দিক থেকেই অপরাধ।

প্রসঙ্গত, কোরআন সম্পর্কে পুতিনের ইতিবাচক ধারণার বহিঃপ্রকাশ এটাই প্রথম নয়। অতীতে বিভিন্ন সময় কোরআনের বিভিন্ন আয়াতের তরজমা উল্লেখ করে বক্তব্য রাখতে দেখা গেছে তাকে।

২০২০ সালের নভেম্বরে রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন। এসময় পবিত্র কোরআনের সূরা আশ শুরার ২৩ নম্বর আয়াত এবং সূরা আন নাহলের ১২৮ নম্বর আয়াতের রুশ ভাষায় তরজমা উদ্ধৃত করে সৎকর্ম, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব এবং এর পুরস্কার সম্পর্কে কথা বলেন তিনি।

এর আগে, ২০১৯ সালের সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে ইয়েমেনে যুদ্ধ থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোসহ সব পক্ষের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। এসময় কোরআন থেকে সুরা আল ইমরানের একটি আয়াত উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শক্র। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তার অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো।

সূত্র: আনাদোলু এজেন্সি, টিআরটি ওয়ার্ল্ড, তাস, আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

২

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

৩

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

৪

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

৫

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

৬

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

৭

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

৮

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

৯

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১০

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১১

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১২

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

১৩

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

১৪

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৫

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১৬

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১৮

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১৯

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২০