বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ নভেম্বর ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক | অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এ ছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।

বৈঠক শেষে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি এসব কথা জানান।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ড. খন্দকার মোশাররফ।

বৈঠকের বিষয়ে বিএনপির একটি সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে প্রতিনিধিদল।

এর আগে বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান প্রধান উপদেষ্টা সঙ্গে দলের ৫ প্রতিনিধির সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০