বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় পাখি শিকারের দায়ে এক ব্যক্তির অর্থদণ্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় হুসাইন সরদার (৫০) নামে এক পাখি শিকারীকে হাতে নাতে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে পাখির সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স, ৪টি জাল, একটি পাখির খাঁচা এবং ৯টি শিকারকৃত অতিথি পাখি জব্দ করা হয়।

বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া বিলে সাউন্ড বক্সে পাখির সুরযুক্ত মিউজিক বাজিয়ে পাখি শিকার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন এবং ওয়ার্ড লিডার ফয়সাল সরদারকে ঘটনাস্থলে পাঠান। এসময় সেখানে অভিযান চালিয়ে তারা বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে হুসাইন সরদার (৫০) কে পাখির সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স, ৪টি জাল, একটি পাখির খাঁচা এবং ৯টি শিকারকৃত অতিথি পাখিসহ হাতে নাতে আটক করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, আটককৃত ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে পাঁচ হাজার টাকা জরিমানা, জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে বিনষ্ট ও অতিথি পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০