বাংলাদেশ, সোমবার, ২৫ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজাকে ‘নির্জন দ্বীপে’ পরিণত করার হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযান চালাতে পারে দখলদার ইসরায়েলি বাহিনী। এ বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে তারা।

এরমধ্যেই ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, গাজাকে একটি ‘নির্জন দ্বীপে’ পরিণত করা হবে। তিনি গাজার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। আর তার এমন হুমকির পর আশঙ্কা দেখা দিয়েছে, যে কোনো সময় ইসরায়েলিরা গাজায় হামলা চালানো শুরু করতে পারে।

শনিবার (৭ অক্টোবর) গাজা উপত্যকা থেকে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা ইসরায়েলে প্রবেশ। এরপর তারা কয়েকশ ইসরায়েলিকে হত্যা করেন।

হামাস এই অভিযান চালানোর পরই শনিবার রাতের দিকে গাজাকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দেন নেতানিয়াহু।

ইসরায়েলের বিরুদ্ধে অভূতপূর্ব এ হামলার কারণ হিসেবে হামাস জানিয়েছে, পবিত্র মসজিদ আল-আকসাকে অপবিত্রকরণ, অবৈধ বসতি সম্প্রসারণ, সাধারণ ফিলিস্তিনিদের উপর অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে তারা এই অভিযান শুরু করেছেন।

হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইসরায়েলের বোঝার সময় এসেছে, কোনো পরিণতি ভোগ করা ছাড়া তাদের এসব অপরাধ চলতে পারে না।’

হামাসের এই কমান্ডার জানিয়েছেন, তাদের এ অভিযান অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেম পর্যন্ত ছড়াবে।

হামাসের এমন অতর্কিত হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়ে নেতানিয়াহু শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘এই কালো দিনের জন্য আমরা শক্তিশালী প্রতিশোধ নেব। যেসব তরুণ প্রাণ হারিয়েছেন তাদের সবার জন্য বদলা নেব আমরা। আমরা হামাসের সব জায়গায় হামলা চালাব। আমরা গাজাকে নির্জন দ্বীপে পরিণত করব। গাজার বাসিন্দাদের আমি বলছি, আপনারা এখনই চলে যান। আমরা উপত্যকার প্রত্যেকটি কোণায় হামলা চালাব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসপিএল টি-২০ ক্রিকেটে শিরোপা জিতলো নওয়াবেকী সারা ওরিয়েন্স

কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

কালশী বস্তিতে আগুন

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে পথচারীদের পানি পান কর্মসূচি

আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মার্কিন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়নি: তৌহিদ হোসেন

সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশ সফরে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড, কারণ জানালেন অজি কোচ

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ জন, সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

১১

এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে মিম

১২

৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

১৩

বাংলাদেশে দলে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন

১৪

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ : তৌহিদ হোসেন

১৫

নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে দেবহাটায় মানববন্ধন

১৬

আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১৭

রাস্তা কেটে জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে হামলা

১৮

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

১৯

ঘূর্ণিঝড় আইলা: কার্যকর অভিযোজন ব্যবস্থা ব্যতীত মানবিক বিপর্যয় ঠেকানো কঠিন || আশিকুজ্জামান

২০
error: Content is protected !!