বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ ডিসেম্বর ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের উসকানিতে কান না দেওয়ার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘুর কোনো বিভাজন নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি ভারতের কোনো অপপ্রচার ও উসকানিতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, পুরো পৃথিবী থেকে ভারত ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।

তিনি বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি (সংখ্যাগুরু-সংখ্যালঘু) কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। আমরা ঐতিহাসিকভাবে এক আছি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ—কখনোই এসব আমরা আলাদা করিনি। আপনারা উসকানিতে পড়বেন না। ’

এছাড়া ভারত-বাংলাদেশ যাতায়াত নিয়ে কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে সে দিকে নজর রাখার আহ্বান জানান উপদেষ্টা সাখাওয়াত।

এদিকে উপদেষ্টা বন্দর পরিদর্শনে এলে বেনাপোলে পরিবহন ধর্মঘট নিয়ে ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার’ অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ীরা এক সাংবাদিককের বিরুদ্ধে মানববন্ধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!