বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ আগস্ট ২০২৩, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক সপ্তাহে দুইবার বিয়ে করেছেন আলিয়া!

বিনোদন ডেস্ক: বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে বলিউড নির্মাতা করণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি।’ আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত বিনোদনে ভরপুর এই ছবি দেখতে হলমুখী হচ্ছেন দর্শকরা।

সিনেমাটির সাফল্যের মধ্যেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন করণ। যেখানে সকলের সামনে আলিয়াকে নিয়ে গোপন এক তথ্য ফাঁস করেন এই নির্মাতা।

করণ জানান, এক সপ্তাহেই দুইবার বিয়ে করেছিলেন আলিয়া! কিন্তু এটা কিভাবে সম্ভব? পরিচালক বললেন, ২০২২ সালের এপ্রিল মাসে রনবীর কাপুরকে বিয়ে করেন আরিয়া। তাদের বিয়ের ঠিক চারদিনের মাথায় ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর গান ‘কুদমাই’-এর শুটিং। ছবির দৃশ্য অনুযায়ী ওই শুটিং সেটেই আবার রণবীর সিংয়ের গলায় মালা দিতে হয় আলিয়াকে। তাই করণের ভাষায়, এক সপ্তাহেই দুইবার বিয়ের পীড়িঁতে বসেন নায়িকা।

মজা করে করণ আরও বলেন, ‘ওই শটের জন্য আলিয়ার বিয়ের মেহেদীতেই কাজ হয়ে গিয়েছিল। শুধু একটু গাঢ় করে নিতে হয়েছিল। নতুন করে আর মেহেদী লাগানোর প্রয়োজন পড়েনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাটও। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমার বিয়ের লেহেঙ্গা অনেকটাই হালকা ছিল। আমি ওটা পরে এদিক-ওদিক ঘুরতে পেরেছিলাম। কিন্তু শুটিং-এর লেহেঙ্গাটা এতটাই ভারী ছিল যে আমি নড়তে পারছিলাম না।’

এখানেই শেষ নয়, আলিয়ার কথায়, ‘সাতপাকে ঘোরার সময় সবাই বলছিল, বর আগে। আমি তখন বলি- না কনে আগে। কারণ কিছুদিন আগেই আমার বিয়ে হয়েছিল। তাই সবটাই মনে ছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০