বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফলোআপ: আটুলিয়া ও পদ্মপুকুরে আরো যারা পরিচালনা করছে অনলাইন জুয়া

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের পদ্মপুকুরের ঝাপা এলাকার পরিতোষ মন্ডল অনলাইন জুয়া ‌ওয়ানএক্সবেটে আসক্ত হয়ে একে একে ১৩ বিঘা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। একইভাবে নিঃস্ব হয়ে পড়েছেন নওয়াবেঁকী বাজারের ব্যবসায়ী মুকুল হোসেন, সাদ্দাম হোসেন ও এনামুলসহ শতাধিক ব্যক্তি। দিন দিন দীর্ঘ হচ্ছে এই তালিকা। কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই জুয়ার নেশা।

বিপরীতে জুয়া পরিচালনাকারী কোম্পানির এজেন্ট সাব এজেন্টরা স্বল্প দিনেই কোটিপতি বনে যাচ্ছেন, হাকাচ্ছেন বাড়ি কিনছেন দামি দামি মোটর গাড়ি।

দ্য এডিটরস এর অনুসন্ধানে বের হয়ে এসেছে আরও কিছু এজেন্ট সাব এজেন্টের নাম।

এদের মধ্যে উল্লেখযোগ্য হলো, আটুলিয়ার কাছারীব্রিজের মেহেদী হাসান, বিড়ালাক্ষীর আবু বাক্কার, মাসুদ রানা, টুটুল, আবু সাঈদ, হাফিজুর, সুমন হোসেন, কুপটের বিল্লাল হোসেন, ওহিদুজ্জামান, জাহিদ হাসান, মিলন প্রমুখ।

সাব এজেন্টদের মধ্যে রয়েছেন বিড়ালাক্ষীর আরিফুল, আব্দুর রহমান, ইমদাদু, শাহারিয়ার, আনারুল, কাছারী ব্রিজের ঝন্টু, রতনা খাতুন, রানী, নাজমুল হোসেন, সিহাব, তরিকুল, মাহি, নওয়াবেঁকীর শাকিল, নাদিম, আল আমিন, ইসরাফিসহ অনেকেই।

পদ্মপুকুরের মাস্টার এজেন্টদের মধ্যে উল্লেখযোগ্য হলো, খুটিকাটার শাহিনুর রহমান, মাসুদ হোসেন, রাহাত হোসেন, পাখি মারার হাসানুর, আল আমিন, রাকিব হোসেন, রিফাজুল, হাবিব, নুরুল্লাহ, বাবু, জিনারুল, সাদ্দাম, আসাদুল ও গড় কুমারপুরের সুমন হোসেন।

সাব এজেন্টদের মধ্যে রয়েছে, পাখিমারার আশিক বিল্লাহ, জুয়েল হোসেন, গড়পদ্মপুকুরের আরিফা খাতুন, আল আমিন, গড় কেদার বাজারের সাগর হোসেন, পাকিমারার সুমাইয়া আক্তার, কামালকাটির তৃপ্তি মন্ডল, পাখিমারার সোহান ও চন্ডিপুরের ইমরান হোসেন।

অনলাইন জুয়া পরিচালনা করে মাত্র কয়েক বছরের মধ্যেই অবস্থার পরিবর্তন ঘটেছে তাদের। কেউ হাকিয়েছেন বাড়ি, কেউ কিনেছেন গাড়ি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন বলেন, অনলাইন জুয়ার বিষয়ে ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমাইন কবির মোল্লা বলেন, অনলাইন জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০