বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ মে ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে পাচারের চেষ্টাকালে ৭টি স্বর্ণের বার জব্দ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে সাতটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরার গাজীপুর সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হকের নেতৃত্বে বাকাল চেকপোস্টের একটি আভিযানিক দল আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা ওই এলাকায় পৌঁছে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম। যার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০