বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ ভারতের নায়কদের দ্রুত নাচানাচি বন্ধ করতে হবে : শাহরুখ

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ভিলেজে অনুষ্ঠিত এক ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। সেখানে ভক্তদের আনন্দ দিয়েছেন বক্তব্য ও নাচে। ইভেন্টের নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারমধ্যে আছে বলিউড বাদশাহ শাহরুখেরও কিছু ভিডিও ও ছবি।

অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিলেন শাহরুখ। তার হাস্যরসাত্মক বক্তব্যগুলো উপস্থিত দর্শককে বিনোদিত করেছে। সেখানে তিনি দক্ষিণ ভারতের সিনেমার বড় তারকার উদ্দেশ্যে একটি অনুরোধ রেখেছেন। সেই অনুরোধ শুনেও বেশ মজা পেয়েছেন দর্শক। তার অনুরোধটি ছিল আল্লু অর্জুনদের খুব দ্রত নাচের প্রসঙ্গে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান দক্ষিণী সিনেমার প্রতি তার ভালো লাগার কথা প্রকাশ করছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকাদের, যেমন অল্লু অর্জুন, প্রভাস, রাম চরণ, যশ, মহেশ বাবু, বিজয় থালাপতি, রাজিনীকান্ত, এবং কমল হাসানকে তার ‌‘বন্ধু’ বলে উল্লেখ করেন।

সেখানেই তিনি হাসি-ঠাট্টার ভিড়ে বলেন, “আমার দক্ষিণ ভারতের অনেক বন্ধু আছেন। অল্লু অর্জুন, প্রভাস, রাম চরণ, যশ, মহেশ বাবু, বিজয় থালাপতি, রাজিনি স্যার, কমল স্যার… কিন্তু আমি তাদের কাছে একটি অনুরোধ করতে চাই। তাদের এত দ্রুত নাচানাচি বন্ধ করতে হবে। আমি তাদের সাথে তাল মেলাতে পারি না।’

এ মন্তব্যটি দর্শকদের মধ্যে হাসির জোয়ার সৃষ্টি করে। এই মুহূর্তটি নানা তারকাদের ফ্যান পেজগুলোতে শেয়ার হতে শুরু করলে তা দ্রুত ভাইরাল হয়ে ওঠে।

শাহরুখের এই মজার মন্তব্য শুধু তার প্রতি দক্ষিণী তারকাদের শ্রদ্ধা প্রকাশ করেনি বরং এটি দেশব্যাপী সব তারকার ভক্তদের সঙ্গে তার সম্পর্ক গভীর করে তুলেছে। সেইসঙ্গে তারকাদের ভক্তদের মধ্যেও এটি সম্পর্ক উন্নয়নের সেতু হয়ে ওঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!