বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৪ জানুয়ারি

জাবি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৪ জানুয়ারি শুরু হবে। আবেদন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, গত সোমবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও শিফট পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে কি না সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি- আইআইটি), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ), ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) জন্য আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘সি১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। এছাড়া ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদন ফি ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১০

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১২

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৩

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৪

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৫

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৬

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৭

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

১৮

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

১৯

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদের কী হবে?

২০
error: Content is protected !!