বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়: ফখরুল

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরে সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষমা চাইলে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে বলে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটি কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন? তখন উপস্থিত নেতাকর্মীরা ‘না না’ বলে জবাব দেন।

বিএনপি মহাসচিব বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় এটিই প্রমাণিত হয়েছে যে, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়।

তিনি বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কি না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও ১/১১–এর চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, নতুন দলকে বিএনপি স্বাগত জানায়। কিন্তু সরকারে থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে দেশের জনগণ তা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছেন তা কেউ মানবে না।

মির্জা ফখরুল বলেন, এদেশের রাজনীতিতে মহান, মহৎ ও বিরাট অংশ নির্মাণ করেছে ছাত্র রাজনীতি। বাংলাদেশের তরুণরা বুকের রক্ত দিয়ে এ দেশকে শত্রুমুক্ত করেছে। তাদের সেই আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, আজকে গোটা বিশ্বের রাজনীতি ডানের দিকে অগ্রসর হচ্ছে। জনগণও সেদিকে এগিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের রাজনীতি করতেন। ছাত্রদলের ওপর তারেক রহমানের বিরাট আস্থা রয়েছে। ছাত্র রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের নেতাকর্মীদের সচেষ্ট হতে হবে। সোশ্যাল মিডিয়ায় তাদের আরও অ্যাকটিভ থাকতে হবে।

সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!