বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে যুব নেতৃত্বাধীন সংগঠন ও ক্রস মুভমেন্ট বিল্ডিং শক্তিশালীকরণে কর্মশালা

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে যুব নেতৃত্বাধীন সংগঠন এবং ক্রস মুভমেন্ট বিল্ডিং শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) উপজেলার কলবাড়ি বাজার সংলগ্ন সিডিও’র হল রুমে যুব সংগঠন ইয়ূথনেটের পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণের মাধ্যমে জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধান প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপকূলে কর্মরত সংগঠন সিডিও, বনজীবী ইয়ূথ টিম, উপকূলীয় নারী জাগরণ, গাবুরা রক্ত দান সংস্থা, পিপিলিকা ইয়ূথ টিম, ম্যানগ্ৰোভ সোসাইটি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, পদ্মপুকুর প্রতিবন্ধী ক্লাব, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও ইয়ূথ নেটের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

এতে জলবায়ু পরিবর্তন ও নারী-পুরুষ সমতা, জলবায়ু সুবিচারের দাবি, সোস্যাল মিডিয়ার সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন ব্র্যাক ইউনিভার্সিটি রিসার্স সেন্টারের গবেষক মোঃ শোয়েব চৌধুরী, ইয়ূথনেটের ইভেন্ট কোঅর্ডিনেটর এস জেড অপু, ইকোমেন প্রজেক্ট ম্যানেজার ময়ূরী পারভীন টুম্পা, ইয়ূথ নেটের সেন্ট্রাল প্রতিনিধি এসএম শাহিন আলম, পরিবেশবাদী সংগঠন বেডসের ডুকুমেন্টটেশন অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইসমে আজম প্রমুখ।

কর্মশালা সঞ্চালনা করেন ইয়ূথ নেটের ইকোমেন প্রজেক্টের সাতক্ষীরার সমন্বয়ক হাফিজুর রহমান।

পরে জলবায়ু কর্মীরা দুবাইতে চলমান কপ২৮-কে ঘিরে মালঞ্চ নদীর পাড়ে জলবায়ু ধর্মঘট করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষ: খানি

১

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

২

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

৩

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

৪

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

৫

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

৬

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

৭

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

৮

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

৯

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

১০

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

১১

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১২

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১৩

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

১৫

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৬

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৮

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১৯

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

২০