
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় লাইফ অ্যান্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সেন্টারটির কার্যক্রম উদ্বোধন করেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা।
নর্দান ইউনিভার্সিটির (খুলনা) সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, নর্দান ইউনিভার্সিটি খুলনার সায়েন্স ডিপার্টমেন্টের ডিন মো. রবিউল ইসলাম, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা শহর শাখার আমির মোঃ জাহিদুল ইসলাম, লাইফ অ্যান্ড হেলথ কেয়ারের চেয়ারম্যান নুরজাহান আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন আলী, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মো. সাইফুদ্দিন ও নর্দান ইউনিভার্সিটির এডিশনাল ডাইরেক্টর মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহের প্রতি শনিবার সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অর্ধ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও হেলথ কার্ড প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লাইফ অ্যান্ড ফ্রি হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান নুরজাহান আব্দুল্লাহ বলেন, সমাজের অসচ্ছল, অসহায় ও দুস্থ গরীব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমার বাবা লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সাতক্ষীরাতে একটি হাসপাতালও স্থাপন করা হবে। এছাড়া এই ফাউন্ডেশনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে ৫০টি মোটরচালিত ভ্যান ও ১০০টি সেলাই মেশিন প্রদান করা হবে।
মন্তব্য করুন