বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩১ জানুয়ারি ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ, বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারী কুতুব উদ্দিন কাদেরি (৩৮) কে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজ শেষে পারুলিয়া ইউনিয়নের শাঁখরা কোমরপুর, হাড়দ্দাহ, কুলিয়া, ভাঁতশালা ও পারুলিয়াসহ আশপাশের এলাকার হাজারো মুসল্লির অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল বের হয়।

দক্ষিণ কোমরপুর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি প্রায় দুই কিলোমিটার পথ প্রদক্ষিণ করে উত্তর কোমরপুরে গিয়ে শেষ হয়। এসময় কুতুব উদ্দীন কাদেরিকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

বক্তৃতায় বিক্ষুব্ধ মুসল্লিরা বলেন, সম্প্রতি উত্তর কোমরপুরের একটি মসজিদে পবিত্র শবে মেরাজ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মহানবীর চাচতো বোন উম্মে হানি বিনতে আবি-তালিব কে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন কুতুব উদ্দিন কাদেরি। বিষয়টি এলাকায় জানাজানি ও ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেঁটে পড়েন ধর্মপ্রাণ মুসল্লীরা। তারা অবিলম্বে কুতুব উদ্দিন কাদেরিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিক্ষুব্ধদের জনতার একটি অংশ কুতুব উদ্দিন কাদেরির বাড়ি ভাঙচুর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

১

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

২

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

৩

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

৪

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

৫

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

৬

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

৭

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

৮

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

৯

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১০

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১১

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১২

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

১৩

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১৪

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১৫

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১৬

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

১৭

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

১৮

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৯

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

২০