বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ মার্চ ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে: অমর্ত্য সেন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, তার বন্ধু ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, তবে অচলাবস্থা নিরসনে তার সামনে এখনো দীর্ঘ পথ বাকি।

সম্প্রতি শান্তিনিকেতনে নিজের পৈতৃক বাড়িতে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূসকে কেমন দেখছেন— এমন প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, ইউনূস আমার পুরোনো বন্ধু। আমি জানি, তিনি অত্যন্ত দক্ষ এবং বহু ক্ষেত্রে অনন্য এক ব্যক্তি। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের প্রতি শক্তিশালী অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, যদি হঠাৎ করে কেউ কোনো দেশের প্রধান হয়ে যান, যেমন ইউনূস হয়েছেন, তখন তাকে বিভিন্ন গোষ্ঠীর কথা ভাবতে হয়। সেখানে ইসলামি দল রয়েছে, এখন হিন্দু গোষ্ঠীগুলোরও ভূমিকা রয়েছে। ইউনূসের দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।

অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের উচিত একসঙ্গে কাজ করার ঐতিহ্যকে কাজে লাগানো, কোনো গোষ্ঠীকে বাদ দেওয়ার পথে না হাঁটা। সেজন্য আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি আশা করি, স্বাধীনতা ও বহুত্ববাদে বাঙালির অঙ্গীকার অটুট থাকবে। আর ভবিষ্যৎ নির্বাচনগুলো আগের তুলনায় আরও স্বচ্ছ ও অবাধ হবে, যেমনটা অনেকেই দাবি করছেন। পরিবর্তনের সুযোগ এখনও আছে। আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহীন নই।

অমর্ত্য সেন শৈশবের বড় একটা সময় ঢাকায় কাটান। তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছিল ঢাকার সেন্ট গ্রেগরী স্কুলে। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে স্পর্শ করে, কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয়ের অনুভূতি রয়েছে।

বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলো কীভাবে সামাল দেবে, তা নিয়ে গভীর উদ্বেগের কথাও জানান এই নোবেল বিজয়ী।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সংবাদপত্র এখনও তুলনামূলকভাবে স্বাধীন রয়েছে। অনেক পত্রিকা সরকারবিরোধী কঠোর অবস্থান নেওয়ার পরও টিকে আছে এবং বিকাশ লাভ করছে।

বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করে অমর্ত্য সেন বলেন, তারা সংযম দেখিয়েছে এবং অন্যান্য অনেক দেশের মতো সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!