বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসছে দীপিকা-ঋত্বিকের ‘ফাইটার’

বিনোদন ডেস্ক : বলিউড তারকা দীপিকা-ঋত্বিকের ‘ফাইটার’ সিনেমার জন্য সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এ নায়ক-নায়িকা পর্দায় জুটি বাঁধেননি কখনো। এবারই প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে। ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমার টিজার।

‘ফাইটার’ সিনেমার টিজারেই নজর কাড়লেন ঋত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের রসায়ন। সেইসঙ্গে জমজমাট অ্যাকশনে এ সিনেমা প্রত্যাশা বাড়িয়ে দিল অনেকটাই।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে আগামী বছর জানুয়ারির শেষের দিকে। আজ যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে দীপিকা আর ঋত্বিকের পাশাপাশি নজর কাড়লেন অনিল কাপুরও।

তাকেও দেখা গেল অ্যাকশন রূপেই। বেশিরভাগ অ্যাকশনই আকাশে অর্থাৎ উড়জাহাজে। দীপিকা, হৃতিককে ফাইটার জেট উড়িয়ে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করতেও দেখা গিয়েছে।

চলতি বছরের শুরুতেই বলিউডকে ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এরপরই হৃত্বিক ও দীপিকার সঙ্গে ‘ফাইটার’ তৈরির কথা জানান তিনি। ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় সিনেমা।

তার ভাষ্য, আগের দুই সিনেমায় হৃত্বিকের দুই চরিত্র, রাজবীর ও কবীর, একে অপরের থেকে পুরো আলাদা, তাদের ব্যক্তিত্বও বিপরীত।

এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ আনন্দ বলেন, এবং প্যাটি, যে চরিত্রটা তিনি ‘ফাইটার’ সিনেমা করছেন, সেটা তিনি একেবারে নিজের বানিয়ে ফেলেছেন। উনি একেবারে গিরগিটির মতো, যে কোনো চরিত্রকে নিজের মতো করে ওই বছরের জন্য সেই চরিত্রটা হয়ে যান তিনি। হৃত্বিক সেই মানুষটা হয়ে যান, এটা ওই মুহূর্তের জন্য তৈরি করা নয়, সেই কারণে তার চরিত্র গোটা ফ্র্যাঞ্চাইজি ধরে চলে।

এ চরিত্র যে রাজবীর ও কবীরের থেকে আলাদা, সেটাও জানান সিদ্ধার্থ। আজ মুক্তি পাওয়া টিজারে যা যা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, কেবলমাত্র সেটা দেখেই শ্বাসরুদ্ধ হয়ে বসে থাকতে হয়। আর তাই সিনেমা সম্পর্কে প্রত্যাশাও বেড়ে যায়। ‘পাঠান’ সিনেমায় দীপিকাকে অ্যাকশন রূপে দেখেছেন অনেকেই। আর তাই এ সিনেমায় তার রসায়ন এবং অ্যাকশন, সব নিয়েই প্রত্যাশা তৈরি হয়েছে। ভক্তরা আশা করা করছেন দীপিকা এ প্রত্যাশা পূরণ করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০