বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৪, ৯:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আ‌লিপুর ইউ‌পি নির্বাচ‌ন: চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটরসাইকেল বহরে বোমা হামলা, আহত ৫

ডেস্ক রিপোর্ট: আগামী ২৮ এ‌প্রিল অনু‌ষ্ঠিতব্য সাতক্ষীরা সদর উপ‌জেলার আলিপুর ইউ‌পি নির্বাচ‌নের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটরসাইকেল বহরে বোমা হামলার ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

‌সোমবার (২২ এ‌প্রিল) দিবাগত রাত ১২টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালীপাড়ার দক্ষিণ পাশে একটি রাইস মিলের সামনে এই বোমা হামলার ঘটনা ঘ‌টে।

‌মোটরসাইকেল বহ‌রে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সাথে থাকা আলিপুর চেকপোস্ট এলাকার আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ ও আলী আজগার জানান, নির্বাচনী গণসংযোগ শেষে তারা ২৫-৩০টি মোটরসাইকেলে যোগে চেকপোস্টের দিকে ফিরছিলেন। এ সময় সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালীপাড়ার দক্ষিণপাশের রাইস মিলের নিকটে পৌছালে সন্ত্রাসীরা পর পর তিনটি বোমা ছোড়ে। এতে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে হাবিবুর রহমান, মাহবুবর রহমানের নাম জানা গেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার প‌রিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। আলামত উদ্ধার করা হ‌য়ে‌ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০