বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ মার্চ ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট: ফেব্রুয়ারি মাস জুড়ে সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। একই সময়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য।

বিজিবি জানায়, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ১ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ২ লাখ ২০ হাজার মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশন গহনা, চোরাচালানী মালামাল পরিবহনের দায়ে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশি ০৩টি ট্রাক, ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ হাজার বস্তা মেয়াদউত্তীর্ণ ও ভেজাল সার, ১ কোটি টাকা মূল্যে ২৫ হাজার মণ কাঠ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

একই সময়ে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯১ বোতল নেশা জাতীয় সিরাপ, ৩৮ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ইয়াবা, ৫ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় আন্যাগ্রা ট্যাবলেট ও ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশা জাতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট জব্দ ও দুই মাদক কারবারীকে আটক করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

২

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৩

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৪

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৫

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৬

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৭

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৮

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৯

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১০

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১১

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১২

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৩

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৫

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৬

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৭

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৮

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৯

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০