বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৫ মার্চ সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই করা হবে।
এতে অংশগ্রহণেচ্ছু সাতক্ষীরা জেলার খেলোয়াড়দের যথাসময়ে খেলোয়াড়ী সরঞ্জামসহ সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি