বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৩১ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিতার কাঁধে চিকিৎসক সন্তানের লাশ, চিতায় পুড়ে ধুলিস্যাৎ স্বপ্ন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা শ্যামনগর পৌরসভার চন্ডীপুর গ্রামের বাসিন্দা শিক্ষক অচিন্ত্য কুমার মন্ডলের একমাত্র ছেলে ডা. অর্ঘ্য অম্রিত মন্ডল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ সময় ডা. অর্ঘ্য অম্রিত মন্ডলের হবু স্ত্রী ডা. প্রতীভা সরকার মিতুও মারাত্মক আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রতীভা সরকার মিতুকে ওই রাতেই ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ডাক্তার সন্তানের মৃতদেহ বুকে জড়িয়ে বাড়িতে ফেরেন অচিন্ত্য কুমার মন্ডল। তারপর তাকে স্নান করিয়ে লাশ কাঁধে নিয়ে দুপুরে গ্রামের বাড়ি কামালকাঠিতে চিতায় তুলে দিয়ে নিজ হাতে মুখাগ্নি করেন জন্মদাতা পিতা। এই তরুণ চিকিৎসকের মৃত্যুতে পরিবারসহ এলাকা জুড়ে শোকের মাতম বিরাজ করছে।

জানা যায়, বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপালগঞ্জ সদর উপ‌জেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। ওই দম্পতি মোটরসাই‌কেলে করে সাতক্ষীরা থেকে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. অর্ঘ্য অম্রিত মন্ডলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডা. অর্ঘ্য অম্রিত মন্ডলের হবু স্ত্রী ডা. প্রতীভাও।

এ ঘটনা নিশ্চিত করে গোপালগঞ্জের কাশিয়ানীর ঘোনাপাড় হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, পথে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজনই মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অর্ঘ্য অম্রিত মন্ডলকে মৃত ঘোষণা করেন।

আবুল হাশেম মজুমদার আরও জানান, আহত প্রতীভা সরকার মিতুর অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সংসারে উপার্জন সক্ষম ছেলেকে হারিয়ে অশ্রুসিক্ত নয়নে বারবার মূর্ছা যাচ্ছিলেন ডা. অর্ঘ্যের মা-বাবা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তারা। বুকফাটা কান্নায় মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ছিলেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কোনো সান্ত্বনাই তাঁদের কান্না থামাতে পারছিলো না।

অর্ঘ্যের পিতা অচিন্ত্য মন্ডল ছেলের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। তিনি জানান, অভাব-অনটনের সংসারে ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে সংসারের হাল ধরার স্বপ্ন দেখেছিলেন তাঁরা। এই দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

নিহত ইন্টার্ন চিকিৎসক ডা. অর্ঘ্য অম্রিত মন্ডলের হবু শালা শুভ সরকার জানান, ডা. প্রতীভা সরকার মিতু আমার দিদি। অর্ঘ্য দাদার সাথে দিদির বিয়ে ঠিক হয়েছিল। গত ২৪ জানুয়ারি তাদের বিয়ের দিন ছিলো। বিয়ের ৪ দিন আগে অর্ঘ্য দাদার জ্যেঠু মারা যায়। সেজন্য সনাতনীদের নিয়ম অনুসারে বিয়ে বন্ধ হয়ে যায়। তারা দুজন ঢাকা থেকে যাওয়ার পথে গোপালগঞ্জ হাইওয়ে রোডে এক্সিডেন্ট করে। অর্ঘ্য দাদা সেখানে নিহত হয়। আমার দিদি এখন আইসিইউতে ভর্তি আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705