মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবন থেকে ৪ বনদস্যু গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবন থেকে চার বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, একটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, সাতটি সীসার কার্তুজ, দুটি রামদা, দুটি লোহার হাতুড়ী ও দুটি মানকি টুপিসহ দস্যুতার কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত বনদস্যুরা হলেন, রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গার বাসিন্দা মৃত আহাদ আলীর ছেলে মোঃ ফজলু শেখ (৪২), শিকিরডাঙ্গা এলাকার মোঃ মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালীর মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা এলাকার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)।

দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক।

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে দস্যুরা জেলেবহরে হামলা চালিয়ে ১৫জন জেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবি করে। পরে ২১ ডিসেম্বর সকালে জেলেরা ১০ হাজার টাকা করে মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পান।

 

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে: উপমন্ত্রী হাবিবুন নাহার

এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

থেমে আছে জকসু নির্বাচনের ভোট গণনা

থেমে আছে জকসু নির্বাচনের ভোট গণনা

বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

কয়রায় আদিবাসী পরিষদের কার্যালয় উদ্বোধন

নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

মনোনয়ন বাতিল চেয়ে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

মনোনয়ন বাতিল চেয়ে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শার্শায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল