বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ মার্চ ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জমি নিয়ে দ্বন্দ্বে ৫০টি ফলজ গাছ কেটে সাবাড়

ডেস্ক রিপোর্ট: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার অন্তত ৫০টি ফলজ গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে একই এলাকার জুলফিকার আলী মিন্টুর বিরুদ্ধে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির সহায়তায় সাবেক ওই ব্যাংক কর্মকর্তার ফলজ বাগান কেটে তছনছ করেন মিন্টু।

অগ্রনী ব্যাংকের সাবেক কর্মকর্তা আহসান হাবিব জানান, জমিটি তার পৈত্রিক। ৫০ বছর যাবত তিনি ওই জমি ভোগদখল করছেন। সেখানে ৫০টির মত ফলজ গাছ ছিলো।

তিনি বলেন, হঠাৎ আমাদের শরীক মৃত জিয়াদ আলী সরদারের ছেলে জুলফিকার আলী মিন্টু ওই জমির একটি অংশ দাবি করেন। কিন্তু জমির দলিল, মাঠপর্চা ও মূল কাগজপত্রসহ সবই আমার কাছে রয়েছে। এমনকি ২০২৪-২৫ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা রয়েছে। বিষয়টি নিয়ে মিন্টু হাইকোর্টে মামলা করে। সেখানে একটি রায় হয়। পরে তার উপর ‘স্টে’ অর্ডার দেয় হাইকোর্ট। এছাড়াও একটি মামলায় আমি রিট করি। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনভাবেই জমিতে যাওয়া যাবে না বলে রিটে উল্লেখ রয়েছে। সুতরাং আইনগতভাবে আমিই জমির মালিক।

শুক্রবার সকালে আমার অনুপস্থিতির সুযোগে মিন্টু, মেহেদী হাসান শুভ, গোলাম সরোয়ার, শাহীন আলম, আব্দুর রউফ, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, হাসানুজ্জামানসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে জমিতে প্রবেশ করে এবং ফলন্ত আমগাছ, লিচু গাছ, লেবু গাছ, কলাগাছ, ডালিম, পেয়ারা ও মাল্টা গাছসহ ৫০টি ফলজ গাছ কেটে তছনছ করে চলে যায়। যাবার সময় তারা বাজারে হৈহুল্লোড় করে এবং ওই জমিতে বিল্ডিং বানানোর ঘোষণা দেয়।

আহসান হাবিব আরও জানান, জমি নিয়ে বচসার জেরে কিছুদিন পূর্বে মিন্টু আমাকে হেনস্থা করে। এটা নিয়ে সাতক্ষীরা আদালতে ১০৭/১১৭ ধারায় একটি মামলা করি। পরে অভিযুক্ত মিন্টু মুচলেকা দিয়ে ছাড়া পায়।

স্থানীয় জাহাঙ্গীর, হাবিব ও ইব্রাহিম হোসেনসহ অনেকেই জানান, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। সেটি আলোচনা বা আইনগতভাবে সমাধান করা যায়। কিন্তু তাই বলে ফলজ গাছ কেটে ফেলাটা কোনভাবেই মেনে নেওয়া যায় না, এর অবশ্যই শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে জুলফিকার আলী মিন্টু বলেন, আমি মামলা করেছিলাম। মামলায় সাতক্ষীরা আদালত থেকে আমার পক্ষে রায় দেয়া হয়। পরে হাইকোর্ট থেকেও জমিটি আমার- এই মর্মে রায় দেয়া হয়। সুতরাং জমিটা যেহেতু আমার, সেখানে আমি যা ইচ্ছা করতে পারি। এজন্য আমি সেখানে থাকা গাছগুলো কেটে দিয়েছি। কারণ আমি সেখানে বাড়ি করতে চাই।

অপরদিকে, ফলজ গাছ কেটে ক্ষয়ক্ষতি করার ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছেন আহসান হাবিব।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাবার পরপরই তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০