বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যালটের মাধ্যমে এমপি রবির দুঃশাসনের জবাব দিতে হবে: আসাদুজ্জামান বাবু

মেহেদী হাসান শিমুল: জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সাতক্ষীরা-২ আসনের গ্রামে গ্রামে লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে বর্তমান সংসদ সদস্য রবির দুঃশাসনের জবাব দিতে হবে। দল তাকে লাল কার্ড দিয়েছে, এবার জনগণও তাকে লাল কার্ড দেবে।

শুক্রবার বিকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের বাজার খোলা গ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুর পথসভায় অংশ নিয়ে সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু এসব কথা বলেন।

ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো.মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু বলেন, আমি নির্বাচিত হলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আত্মীয়করণ মুক্ত করবো। টেন্ডারবাজি বন্ধ করবো এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করবো। দলমত নির্বিশেষে সকলের মতামতের ভিত্তিতে সাতক্ষীরাকে ‘একটি স্মার্ট উপজেলা’ হিসাবে গড়ে তুলবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সফিক আহমেদ, জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আ’লীগের সদস্য নাজমুন নাহার মুন্নী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পী, সাবেক ছাত্র নেতা সাহেদুজ্জামান সাহেদ ও সাতক্ষীরা পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল।

বক্তারা বলেন, কারো কথায় বিভ্রান্ত না হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সালাম সানা, দীনেশ দত্ত, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবলুর রহমান বাবু, আব্দুল মজিদ, শহিদ গাজী,শফি, জাতীয় পার্টির নেতা আরশাদ আলী, ফজলুর রহমান, সোবহান সরদার, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মো. আনিছুর রহমান, রাবেয়া সুলতানাপ্রমুখ।

সভা সঞ্চালনা করেন ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহারুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

১

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

২

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৩

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৪

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৫

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৬

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

৭

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

৮

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

৯

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১০

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১১

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১২

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৩

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৪

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৬

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

১৭

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

১৮

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১৯

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

২০