বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনায় বাস-অটোরিকশা সং-ঘ-র্ষে নি-হ-ত ৪

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকার মল্লিক অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।

স্থানীয়রা বলেন, আসর নামাজের পর হঠাৎ করে চোখের সামনে এমন ঘটনায় হতভম্ব হয়েছি। ১০ সেকেন্ডের ব্যবধানে ৩-৪টা লাশ দেখলাম। এই সড়কে সিএনজি চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এর আগেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সড়কে সচেতনতার জন্য পুলিশ প্রশাসন উদাসীন বলে অভিযোগ করেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন। দুইজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বিস্তারিত পরে জানাতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!