বাংলাদেশ, সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশজুড়ে চলমান নৈরাজ্যের বিরুদ্ধে গণবিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

গণবিশ্ববিদ্যালয় সংবাদদাতা: দেশজুড়ে চলমান নৈরাজ্য এবং নারী ও শিশু ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নিপীড়নের বিরুদ্ধে গণ বিশ্ববিদ্যালয় এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে মিছিলটি বের হয়ে বাদামতলায় অবস্থান নিয়ে মূল ফটক ঘুরে পুনরায় একাডেমিক ভবনের সামনে ফিরে যায়।
এ সময় শিক্ষার্থীরা ‘সাঈদ, শাকিল, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একটা একটা ধর্ষক ধর , ধইরা ধইরা জবাই কর’ সহ নানান স্লোগানের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিয়া বলেন, আমরা আজ নিরাপত্তার দাবিতে জড়ো হয়েছি। আজ আমাদের মা বোন কেউ নিরাপদ নয়। মা-বোনেরা নিরাপত্তাহীন। ৫ থেকে ৮০ বছরের বৃদ্ধাও ধর্ষণের শিকার হচ্ছে।
রিয়া আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টের আমলে যে বিচারহীনতা দেখেছি, ৫ আগস্ট অভ্যুত্থানের পরেও আমরা সেই একই বিচারহীনতাই দেখতে পাচ্ছি এবং নিরাপত্তাহীনতায়ও ভুগছি। সরকার আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যর্থ। যা আমরা ২৪ এর পরে আশা করেছিলাম। আমরা একটি নিরাপদ সমাজ ব্যবস্থা চাই।
দেশের চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে গবির রসায়ন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাসিম বলেন, দেশের বর্তমান আইন ব্যবস্থা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। সরকারকে অতিদ্রুত ধর্ষক, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, নতুবা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মাঠে নামবো।
শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক লিমন হোসেইন বলেন, আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের সময় ১১জন নিয়ে মাঠে নামে, যা সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণঅভ্যুত্থানে রূপ পায়। আমরা ফ্যাসিস্ট বিদায় করতে সক্ষম হয়েছি। আশা করি দেশজুড়ে চলমান নৈরাজ্য ও ধর্ষণের যথাপোযুক্ত শাস্তি এবং ধর্ষক নির্মূলের আন্দোলনেও সফল হব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

পুলিশে বড় রদবদল

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৩২০ জন

কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১০

সাতক্ষীরার জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

১২

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

১৩

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

১৪

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

১৫

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

১৭

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

১৮

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

১৯

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

২০
error: Content is protected !!