বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ মে ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারকুখরালীর ট্রাক চালক রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামি হাশেম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ট্রাক চালক রুহুল আমিন গাজী হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি টিম তাকে গ্রেফতার করে।

সোমবার দুপুরে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার হাশেম গাজী (৫৫) সাতক্ষীরা শহরের পারকুখরালীর মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের ট্রাক চালক রুহুল আমিন গাজীর সাথে হাশেম গাজীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিজমা সংক্রান্ত এই বিরোধের জেরে গত ১২ মে রাতে ঘাতক হাশেম গাজীসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে রুহুল আমিন গাজীকে মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন রুহুল আমিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে হাশেম গাজীকে প্রধান আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব-৬ আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে রোববার রাতে র‌্যাব সদস্যরা হাশেম গাজী বাসযোগে ঢাকায় পলিয়ে যাওয়ার সময় ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

১০

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

১১

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

১২

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৩

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১৪

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১৫

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৬

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৭

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৮

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৯

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

২০
error: Content is protected !!