বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ নভেম্বর ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊ‌র্ধ্বে থে‌কে কাজ কর‌বে জামায়াত: ডা. শ‌ফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊ‌র্ধ্বে থে‌কে কাজ কর‌বে জামায়াত উ‌ল্লেখ ক‌রে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর আমীর ডা. শ‌ফিকুর রহমান ব‌লে‌ছেন, আমরা দুর্নী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে চাই। ইনসাফ কা‌য়েম কর‌তে চাই। যেখা‌নে মানুষ চাই‌লেও অ‌ধিকার পা‌বে, না চাই‌লেও অ‌ধিকার পা‌বে।

শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) বিকা‌লে সাতক্ষীরা সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

ডা. শ‌ফিকুর রহমান ব‌লেন, মানুষ যেন শিক্ষা পে‌য়ে মানুষ হয়। শিক্ষা নি‌য়ে যেন ডাকাত না হয়। এমন এক‌টি শিক্ষা ব্যবস্থা আমরা গ‌ড়ে তুল‌তে চাই।

জামায়াত আমীর ব‌লেন, মা বো‌নেরা ঘরেও সুরক্ষিত থাক‌বে, কর্মস্থ‌লেও সুর‌ক্ষিত থাক‌বে। তা‌দের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না। আমা‌দের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌নো হয় যে, আমরা ক্ষমতায় আস‌লে নারী‌দের ঘর থে‌কে বেরু‌তে দেওয়া হ‌বে না। কিন্তু কথা দি‌চ্ছি এমন হ‌বে না।

‌তি‌নি আরও ব‌লেন, মহানবী (স.) স‌র্বোচ্চ ঝুঁ‌কিপূর্ণ কা‌জেও নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধ ক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আট‌কে রাখার কে। তারা সামর্থ অনুযায়ী দে‌শের জন্য আত্ম‌নি‌য়োগ কর‌বে।

আমাদের প্রতিপক্ষ অপপ্রচার চালায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর হতে বের হতে দেবে না। আর যদি দেয়ও, আসতে করে এনে জোর করে একটা বোরকা পরিয়ে দেবে। জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, সেদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথেই সেদিন ইজ্জদের জন্যই তাদের সম্ভ্রমের মর্যাদার পোশাক পরবে। তারপরেও কোন মা, কোন বোন, যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না। অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারাতো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, ইসলামের প্রেসক্রাইভ করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়, তারা যদি ইসলামের সৌন্দর্যে উদ্বুদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা হবে না।

আমরা এমন এক‌টি দেশ চাই যেখা‌নে মস‌জিদ ম‌ন্দির মঠ গীর্জা কোন কিছুই পাহারা দেওয়া লাগ‌বে না উ‌ল্লেখ ক‌রে ব‌লেন, আমা‌দের দেশ সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির চমৎকার বাগান। এই বাগা‌নে মা‌ঝে ম‌ধ্যে হু‌তোম পেচা ঢু‌কে প‌ড়ে। এ‌দের সম্প‌র্কে সতর্ক থাক‌তে হ‌বে।

একজন প‌রিচ্ছন্নতা কর্মীও ভিআই‌পি উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, তারা তিন দিন প‌রিষ্কার না কর‌লে আমরা ঘর থে‌কে বের হ‌তে পার‌বো না। তাই তা‌দেরও মর্যাদা দি‌তে হ‌বে। সেই সম্প্রী‌তির বাংলা‌দেশ আমরা গড়‌তে চাই। আমরা জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊ‌র্ধ্বে থে‌কে কাজ কর‌তে চাই। এই দেশ‌কে পৃ‌থিবীর শ্রেষ্ঠ দেশ বানা‌তে চাই। কিন্তু আকা‌শে কা‌লো শকুন ঘুর‌ছে। এই শকুন মা‌ঝে মা‌ঝে ফুস কর‌ছে। তাই সতর্ক থাক‌তে হ‌বে। যে যে যেভা‌বেই উস্কা‌নি দেক, আমরা ফাঁ‌দে পা দেব না।

‌তি‌নি ব‌লেন, কুরআন দ্বীন ও মজলু‌মের কথা বল‌তে গি‌য়ে সারাদে‌শে যত মানুষ প্রাণ দেন‌নি, তার চে‌য়ে বে‌শি প্রাণ দি‌য়ে‌ছে সাতক্ষীরার মানুষ। তাই জামায়া‌তের কা‌ছে সাতক্ষীরার অবস্থান অনন্য উচ্চতায়।

জামায়াত আমীর ব‌লেন, আমা‌দের দে‌শে অফুরন্ত সম্পদ। কিন্তু তা কা‌জে আস‌ছে না। যারাই ত্রাতার দা‌য়ি‌ত্বে থা‌কে, তারাই প‌কেট ভ‌রে। বিগত সরকার সাতক্ষীরার মানু‌ষের উপর জুলুম ক‌রে‌ছে। খুন ক‌রে‌ছে। গুম ক‌রে‌ছে। জনগ‌ণের অ‌ধিকার দেয়‌নি। তারা ৫৭জন সেনা কর্মকর্তা‌কে খুন ক‌রে‌ছে। জামায়া‌তের দুজন আমীরসহ অসংখ্য নেতাকর্মী‌কে হত্যা ক‌রে‌ছে। ১ জুলাই থে‌কে ৫ আগস্ট পর্যন্ত সারা‌দেশ‌কে খু‌নের বন্যায় ভা‌সি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। শত জুলুম অত্যাচা‌রের পরও আমরা পা‌লি‌য়ে যায়‌নি। দেশ‌কে যারা ভা‌লোবা‌সে তারা পালা‌তে পা‌রে না। আমরা এই দেশ‌কে গড়‌তে চাই। এই দে‌শের এক ই‌ঞ্চি মা‌টিও আমরা ছাড়‌বো না।

এর আ‌গে সকাল থে‌কেই জেলার বি‌ভিন্ন উপজেলা থে‌কে জামায়া‌তের কর্মী সমর্থকরা স‌ম্মেল‌নস্থ‌লে আস‌তে থা‌কেন।

দুপুর হ‌তে না হ‌তেই কানায় কানায় পরিপূর্ণ হ‌য়ে ও‌ঠে সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের মাঠ।

স‌ম্মেল‌নে জেলা জামায়া‌তের আমীর শ‌হিদুল ইসলাম মুকু‌লের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠ‌নিক সে‌ক্রেটা‌রি মুহা‌দ্দিস আব্দুল খা‌লেক, কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজ‌লি‌সে শুরা সদস্য মুহাুদ্দস র‌বিউল বাসার, জেলা কর্মপ‌রিষদ সদস্য ও সা‌বেক এম‌পি গাজী নজরুল ইসলাম, জেলা সে‌ক্রেটা‌রি গাজী আ‌জিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০