বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ মার্চ ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | তৃতীয় ম্যাচেই রেকর্ড জয়ে সিরিজে টিকে ছিল পাকিস্তান। কিন্তু এবার তাদেরকেই রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

সিরিজের চতুর্থ ম্যাচে আজ ১১৫ রানের বিশাল ব্যবধান হারিয়েছে কিউইরা। পাকিস্তানের জন্য এটি নিউজিল্যান্ডের বিপক্ষে রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানে হার। এর আগে ২০১৬ সালে ওয়েলিংটনে ৯৫ রানে হেরেছিল পাকিস্তান।

আজকের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ২০৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় জিতেছিল পাকিস্তান। আজ আরও বড় লক্ষ্য দেয় কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করে ২২১ রানের পাহাড় গড়ে তারা। জবাবে ১০৫ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নেমে একের পর এক ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ৮ রানেই বিদায় নেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ। আগের ম্যাচে টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হাসান আজ আউট হন ১ রানে। আর হারিস বিদায় নেন ২ রানে।

শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এক পর্যায়ে ৫৬ রানে ৮ উইকেট হারিয়ে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় তারা। তবে ৪৪ রানের ইনিংস খেলে সেই শঙ্কা দূর করেন আব্দুল সামাদ। তাতে অবশ্য কাজের কাজ কিছুই হয়নি। শুধু হারের ব্যবধানটাই কমেছে।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করার পথে সর্বোচ্চ ৪ উইকেট নেন ডাফি। আর ৩ উইকেট গেছে ফোকসের ঝুলিতে।

এর আগে স্বাগতিকদের রানের পাহাড়ে নেওয়ার ভিত্তি গড়ে দেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। দুজনের ৪.১ ওভার স্থায়ী জুটিতে আসে ৫৯ রান। সেইফার্ট ৪৪ রান করে ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন অ্যালেন। ২০ বলে ঠিক ৫০ রান করা এই ব্যাটার নির্বাচিত হন ম্যাচসেরাও। আর শেষদিকে ২৬ বলে ৪৬ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।

বল হাতে পাকিস্তানের হারিস রউফ ৩টি ও আবরার আহমেদ ২টি উইকেট নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০