বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব

ডেস্ক রিপোর্ট: ‘পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন’ স্লোগানে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের বকচারা গ্রামে অবস্থিত বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক পিঠা উৎসব ২০২৫।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা শাখা আয়োজিত এই পিঠা উৎসব প্রবীণদের জন্য ভালোবাসা ও আনন্দের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

উৎসবে কুলি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করা হয়। এসব পিঠার স্বাদ গ্রহণ করে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা বলেন, এই আয়োজন আমাদের জীবনে নতুন রঙ এনে দিয়েছে।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল বলেন, সমাজে প্রবীণরা অনেক সময় অবহেলিত থাকেন। আমরা চাই, তাদের জীবনে ভালোবাসা এবং আনন্দের ছোঁয়া দিতে। এই পিঠা উৎসব সেই চেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ চালিয়ে যাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, ট্রেজারার নাঈমুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার হৃদয় মণ্ডল এবং পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!