বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ মে ২০২৩, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজ্য ছাড়াও রয়েছে পরীমণির আরও এক সন্তান!

বিনোদন ডেস্ক: পরীমণি মানেই ভাইরাল কিছু। সব সময়েই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। সম্প্রতি সামাজিকমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, সবুজ রঙের প্রিন্টেড শাড়ি পরে বসে রয়েছেন পরীমণি। তবে তিনি একা নন, একটি শিশু ছেলেকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে।

তবে এটা তার ছেলে রাজ্য নয়, এটা নাকি তার বড় ছেলে। নিজেই এমন ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

পরীর কোলে ছোট্ট শিশুটি কে? জানা গিয়েছে, অভিনেত্রীর আপকামিং ছবি মা-এর শুটিংয়ের সময় ছোট্ট শিশুটির সঙ্গে কাজ করেছিলেন পরীমণি। শ্যুটিংয়ের সময়ে বাস্তবেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। এই ভিডিও শ্যুটিংয়ের শেষ দিনের ভিডিও, যা ক্যামেরাবন্দি করে রেখেছিলেন। সেই আবেগঘন ভিডিওই নেটদুনিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নায়িকা। তার সঙ্গে আবার দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছেন পরীমণি।

ছোট্ট শিশুর সঙ্গে পরীমণির কথোপকথনের ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুর সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছেন নায়িকা। তারপরেই আদরে, চুমুতে ভরিয়ে দিচ্ছেন। শিশুও নিজের মতো অভিব্যক্তিতে উত্তর দিয়ে চলেছে। হঠাৎই বাচ্চাটির মুখে আলো পড়ে এবং কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে পরীমণি তাকে কোলে নিয়ে নেন এবং বলেন, আল্লাহ কাল থেকে যে তোমায় আর দেখতে পাব না। তারপর আবার মজা করে বলেন, চলো তোমায় চুরি করে নিয়ে যাই, এটা শুনে শিশুটির মা বলে ওঠেন, চুরি কেন? এমনিই নিয়ে যান।

পরীমণির এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘মা সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শ্যুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরন্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকল। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শো-টা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!