বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবপুরে ৯০ লাখ টাকা ব্যয়ে এইচবিবি রাস্তা উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নির্মিত হেরিংবোন বন্ড (এইচবিবি) রাস্তা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ মে) বিকালে শিবপুর ইউনিয়নের বুধুরডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে রাস্তাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আবুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান মানি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যতিন্দ্র নাথ। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মিজানুর রহমান।

প্রসঙ্গত, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ (২য়) পর্যায় প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ৯০ লক্ষ ১৬ হাজার ৪৫০ টাকা ব্যয়ে শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুধুরডাঙ্গা গ্রামের তিন রাস্তা মোড় জামে মসজিদ হতে শিবপুর গ্রামের দুর্গা মন্দির পর্যন্ত হেরিংবোন বন্ড রাস্তা নির্মাণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০