বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ জুন ২০২৩, ২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কানাডার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভয়ংকর দাবানলে জ্বলছে পূর্ব কানাডা। হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
গত সপ্তাহের শেষের দিকে ১৫০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে কয়েক হাজার কিলোমিটার দূরের আকাশেও। ধোঁয়া যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের আকাশেও চলে গেছে। এতে দেশটির বিভিন্ন জায়গায় বায়ুদূষণ অসম্ভব বেড়ে গেছে। বয়স্ক ও যাদের গুরুতর অসুখ আছে, তাদের সাবধানে থাকতে বলা হয়েছে।

সাবধান করে দেওয়া হয়েছে গর্ভবতীদের।

কিছুদিন ধরেই কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসছিল। কিন্তু এখন কুইবেকে দাবানল থেকে যে ধোঁয়া ছড়াচ্ছে, তা খুবই ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া-সহ বিশাল এলাকায় ধোঁয়া ছড়িয়েছে। স্কুলগুলোতে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২৬০০টি ফ্লাইট এই ধোঁয়ার জন্য দেরিতে ছেড়েছে। বাতিল হয়েছে অনেক ফ্লাইট।

নরওয়ের বিজ্ঞানীরা বলছেন, সেখানে এই ধোঁয়া আসতে পারে।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানল সাধারণত কানাডার পশ্চিম দিকে হয়। তবে এবার হয়েছে পূর্ব দিকে। নোভা স্কটিয়া, কুইবেক, অন্টারিওতে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে এত বিপুল পরিমাণ ধোঁয়া যাচ্ছে।

চলতি বছরে কানাডায় ৩৩ লাখ হেক্টর জমির গাছপালা দাবানলের পুড়ে গেছে।

শুধুমাত্র কুইবেকেই ১৬০টি দাবানল জ্বলছে। দশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছে।

সূত্র- ডয়চে ভেলে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!